সংবাদ

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:২১ পিএম

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী। ছবি : সংবাদ

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক যুবক (২২) নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) সকাল ৭ টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে টঙ্গী স্টেশন রোড থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে ওই যুবককে ছিনতাইকারী সন্দেহে ধরে ফেলে জনতা। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।নিহত যুবকের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক যুবক (২২) নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) সকাল ৭ টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে টঙ্গী স্টেশন রোড থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে ওই যুবককে ছিনতাইকারী সন্দেহে ধরে ফেলে জনতা। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।নিহত যুবকের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত