সংবাদ

জন্মদিন পালনের সময় গ্রেপ্তার স্বাচিপ নেতা

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:২৭ এএম

জন্মদিন পালনের সময় গ্রেপ্তার স্বাচিপ নেতা
গ্রেপ্তার হওয়া স্বাচিপ নেতা ডা. সামির হোসেন মিশু। ছবি : সংবাদ

বগুড়ার শেরপুরে একটি হোটেলে জন্মদিন উদযাপনের সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর শহরের ধুনট মোড় এলাকার ‘হোটেল মকটেল’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে দমন-পীড়ন ও নাশকতার অভিযোগে বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি স্বাচিপের বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত। এর আগে তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ওই হোটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। ওই সময় ডা. মিশু জন্মদিনের কেক কাটছিলেন। জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি মামলার আসামি হওয়ায় তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বগুড়া সদর থানার একটি মামলার ভিত্তিতে ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

জন্মদিন পালনের সময় গ্রেপ্তার স্বাচিপ নেতা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত