বিশ্বের বিভিন্ন শহরে প্রতিদিনই বাড়ছে বায়ুদূষণ। রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রাও দিন দিন উদ্বেগজনক হয়ে বাড়ছে। তবে কয়েকদিন পর পর বায়ুর মানে সামান্য উন্নতির আভাস মিললেও সামগ্রিক চিত্র বলছে, দূষণের চাপ এখনও কমেনি।
বুধবার (২৪ জুন) সকালে আইকিউএয়ারের সবশেষ সূচকে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৯৮। এই স্কোর অনুযায়ী রাজধানী ঢাকার বায়ুর মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ১৫তম।
এদিকে দূষিত শহরের তালিকার শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৭৭। দ্বিতীয় অবস্থানে কাতারের দোহা (১৭৪), তৃতীয়তে কঙ্গোর রাজধানী কিনশাসা (১৬৫), চতুর্থতে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬৪) এবং পঞ্চমে বাহরাইনের মানামা (১৩৭)।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণের পেছনে দীর্ঘদিন ধরেই একাধিক উৎস সক্রিয় রয়েছে। যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, বিভিন্ন এলাকায় চলমান নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন মিলেই রাজধানীর বায়ুমানকে এই নাজুক অবস্থায় ঠেলে দিচ্ছে।
তাদের মতে, সাময়িকভাবে সূচকে কিছুটা উন্নতি দেখা গেলেও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই উদ্যোগ ছাড়া দীর্ঘমেয়াদে স্বস্তি মিলবে না।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন