হবিগঞ্জের চুনারুঘাটে একাধিক মাদক মামলার আসামি ফিরোজ মিয়াকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হাড়জোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফিরোজ ওই গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ফিরোজ মিয়ার বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ, কিশোরগঞ্জের অষ্টগ্রাম এবং রাজধানীর শেরেবাংলা নগরসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসার পাশাপাশি তার বিরুদ্ধে মারামারি ও পুলিশের ওপর হামলার অভিযোগও রয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিরোজের বিরুদ্ধে টেকনাফ থানায় ২০১৭ সালে একটি, অষ্টগ্রাম থানায় ২০২৫ সালের ডিসেম্বরে একটি এবং ঢাকার শেরেবাংলা নগর থানায় আরেকটি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া ফিরোজ মিয়া এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
/

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন