চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের রায়সা বিল মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে দর্শনা থানা-পুলিশ বস্তুটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৎস্য অবতরণ কেন্দ্রের একটি ভবনের সংস্কারকাজ চলাকালে শ্রমিকেরা লাল রঙের টেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দর্শনা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।
কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রশিদ বলেন, ২৩ জুন একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। এলাকায় আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বস্তুটি আসলে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।
/

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন