সংবাদ

শিশু ধর্ষণের অভিযোগে গাইবান্ধায় রেস্টুরেন্টে আগুন, যুবক আটক

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:২৭ পিএম

শিশু ধর্ষণের অভিযোগে গাইবান্ধায় রেস্টুরেন্টে আগুন, যুবক আটক
গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নে শিশুকে ধর্ষণের অভিযোগে বিক্ষুব্ধ জনতা একটি রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেয়। ছবি : সংবাদ

গাইবান্ধা সদরে প্রথম শ্রেণির এক শিশু (৬) শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আমির উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) দুপুরে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থল সংলগ্ন একটি ফাস্টফুড রেস্টুরেন্টে অগ্নিসংযোগ করেছে।

বুধবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ‘জাফলং চাইনিজ অ্যান্ড ফাস্টফুড’ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আমির উদ্দিনকে ওই রেস্টুরেন্ট থেকেই আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে ওই রেস্টুরেন্টের ভেতরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্ত আমির উদ্দিনকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এদিকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী ওই রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে পুরো রেস্টুরেন্টটি পুড়ে ছাই হয়ে যায়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগে গাইবান্ধায় রেস্টুরেন্টে আগুন, যুবক আটক

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

গাইবান্ধা সদরে প্রথম শ্রেণির এক শিশু (৬) শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আমির উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) দুপুরে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থল সংলগ্ন একটি ফাস্টফুড রেস্টুরেন্টে অগ্নিসংযোগ করেছে।

বুধবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ‘জাফলং চাইনিজ অ্যান্ড ফাস্টফুড’ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আমির উদ্দিনকে ওই রেস্টুরেন্ট থেকেই আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে ওই রেস্টুরেন্টের ভেতরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্ত আমির উদ্দিনকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এদিকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী ওই রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে পুরো রেস্টুরেন্টটি পুড়ে ছাই হয়ে যায়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত