সংবাদ

ম্যাটস শিক্ষার্থীদের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:০৬ পিএম

ম্যাটস শিক্ষার্থীদের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে
শিক্ষক ও আবাসন সংকটে ধুঁকছে গাজীপুর ম্যাটস। ছবি : সংবাদ

সরকারি প্রতিষ্ঠানে স্বল্প ব্যয়ে চিকিৎসা শিক্ষা নিয়ে স্বাস্থ্যসেবায় অবদান রাখার স্বপ্ন ছিল তাদের। কিন্তু সেই স্বপ্ন এখন নানামুখী সংকটে হোঁচট খাচ্ছে। শিক্ষক স্বল্পতা, হোস্টেলে নিরাপত্তাহীনতা, অতিরিক্ত আর্থিক চাপ এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগে বিপাকে পড়েছেন গাজীপুরের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এর শিক্ষার্থীরা।

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি। ৪ বছর মেয়াদি কোর্সে দক্ষ চিকিৎসা সহকারী গড়ে তোলার লক্ষ্য থাকলেও তিন বছরে এখানে মাত্র ৭২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। সংকটের কারণে প্রতিবছরই শিক্ষার্থীর সংখ্যা কমছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমানে মাত্র ৩ জন শিক্ষক দিয়ে পুরো শিক্ষা কার্যক্রম চলছে। নিয়মিত ক্লাস ও ব্যবহারিক শিক্ষা না হওয়ায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, “শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখতেই পারছি না।”

সরকারি প্রতিষ্ঠান হলেও হোস্টেলের পরিচ্ছন্নতা ও রান্নার খরচ শিক্ষার্থীদের নিজেদেরই বহন করতে হচ্ছে। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। এ ছাড়া একই ভবনে ছাত্র-ছাত্রীদের আবাসন থাকলেও সেখানে কোনো হোস্টেল সুপার বা নিরাপত্তাকর্মী নেই। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে শিক্ষার্থী রানা বলেন, “কোনো তদারকি বা নিরাপত্তাকর্মী ছাড়াই আমাদের থাকতে হচ্ছে। সবসময় আতঙ্কে থাকতে হয়।”

ব্যবহারিক প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের কয়েক কিলোমিটার দূরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে যেতে হয়। যাতায়াত ও খাবারের খরচ মেটাতে গিয়ে অনেক শিক্ষার্থী হিমশিম খাচ্ছেন। এদিকে, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়মিত অফিস করার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিভিল সার্জনের মাধ্যমে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ম্যাটস শিক্ষার্থীদের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত