চাঁদপুরের পুরানবাজারে অবস্থিত ১০৫ বছরের পুরোনো ঐতিহ্যবাহী পৌর দাতব্য চিকিৎসালয়টি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসন। মাত্র ২ টাকার টিকিটে দরিদ্র ও নিম্নআয়ের মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানকারী এই শতবর্ষী প্রতিষ্ঠানটি চালুর অংশ হিসেবে রোববার (৯ আগস্ট) বিকেলে চিকিৎসালয়টি পরিদর্শন করেন চাঁদপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি এলজিডি) মো. এরশাদ উদ্দিন।
পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির মূল ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তিনি সেটি পরিত্যক্ত ঘোষণা করে দ্রুত নিলামে বিক্রির নির্দেশ দেন। পাশাপাশি সেবা কার্যক্রম সচল রাখতে অস্থায়ী ভিত্তিতে পাশের একটি স্থাপনায় দ্রুত দাতব্য চিকিৎসালয়টির কার্যক্রম শুরুর পরামর্শ দেন। প্রশাসক জানান, এখানে একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
১৯২০ সালে ব্রিটিশ আমলে পুরানবাজার এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই চিকিৎসালয়টি প্রতিষ্ঠিত হয়। মাত্র ২ টাকার টিকিটে এখানে নিয়মিত চিকিৎসাসেবা ও ওষুধ মিলত। তবে গত বছর চিকিৎসক সংকটের অজুহাতে হঠাৎ প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়, যা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, চিকিৎসালয়টি পুনরায় চালু হলে নদীভাঙন কবলিত ও দরিদ্র এলাকার মানুষ সুলভে স্বাস্থ্যসেবা পাবেন। তাদের ভোগান্তি লাঘবে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও জনবল নিশ্চিত করা হবে।
পরিদর্শনকালে চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন