সংবাদ

গজারিয়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম

গজারিয়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে মো. ইসমাইলকে (১৮) গ্রেপ্তার করেছে গজারিয়া থানা-পুলিশ। ইসমাইল একই গ্রামের তাজুল ইসলামের ছেলে। রোববার (৯ আগস্ট) রাতে গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কিশোরীর পরিবারের অভিযোগ, ওই ঘটনায় ভুক্তভোগী কিশোরী বর্তমানে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হওয়ার পর তার মা গজারিয়া থানায় ইসমাইল ও তার আরও দুই সহযোগীসহ মোট তিনজনের নামে শনিবার রাতে (৮ আগস্ট) মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মো. ইসমাইলকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর অভিযুক্তকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় তদন্তসহ পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে মো. ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে কিশোরীর পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

গজারিয়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে মো. ইসমাইলকে (১৮) গ্রেপ্তার করেছে গজারিয়া থানা-পুলিশ। ইসমাইল একই গ্রামের তাজুল ইসলামের ছেলে। রোববার (৯ আগস্ট) রাতে গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কিশোরীর পরিবারের অভিযোগ, ওই ঘটনায় ভুক্তভোগী কিশোরী বর্তমানে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হওয়ার পর তার মা গজারিয়া থানায় ইসমাইল ও তার আরও দুই সহযোগীসহ মোট তিনজনের নামে শনিবার রাতে (৮ আগস্ট) মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মো. ইসমাইলকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর অভিযুক্তকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় তদন্তসহ পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে মো. ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে কিশোরীর পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত