দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশের দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত এ চলচ্চিত্রে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। ছবিটি মুক্তির পর দুই বাংলাতেই আলোচনার কেন্দ্রে চলে আসেন ইধিকা।
‘প্রিয়তমা’র পর
শাকিব খানের সঙ্গে আরও একটি সিনেমায় অভিনয় করলেও প্রথম ছবির সাফল্য ও দর্শকপ্রিয়তাকে
এখনো ছাড়িয়ে যেতে পারেননি এই অভিনেত্রী।
মূলত কলকাতার ছোট
পর্দার অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করা ইধিকা পাল ‘প্রিয়তমা’র মাধ্যমে বড় পর্দায়
শক্ত অবস্থান তৈরি করেন। এরপর বাংলাদেশ ও ভারতের বিভিন্ন চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন
তিনি। বর্তমানে কলকাতায় নির্মাতা সৃজিত মুখার্জির নতুন একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত
সময় পার করছেন।
সম্প্রতি সংবাদমাধ্যমের
সঙ্গে আলাপকালে ‘প্রিয়তমা’র স্মৃতিচারণ করে ইধিকা বলেন, “‘প্রিয়তমা’র সময়টা আমি ভীষণ
মিস করি। আজও মনে আছে, প্রথম যেদিন ঢাকায় এসেছিলাম, সেদিন সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র
উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ঘুরে দেখেছিলাম। এরপর হাতিরঝিলে ঘুরে একটি কফিশপে বসেছিলাম।
পরে ভার্সেটাইল মিডিয়ার অফিসেও কিছু সময় কাটিয়েছি। কয়েকদিন পরই শুরু হয় ‘প্রিয়তমা’র
শুটিং।”
তিনি আরও বলেন,
“শাকিব খানের সঙ্গে এটিই ছিল আমার প্রথম সিনেমা। শুটিং শেষ করে কলকাতায় ফিরে যাই। পরে
সিনেমাটি মুক্তির পর চারদিকে দারুণ সাড়া পড়ে যায়। এরপর আমি মাকে নিয়ে ঢাকায় এসে বসুন্ধরা
সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে ছবিটি দেখি। মুখে মাস্ক থাকা সত্ত্বেও সিনেমা শেষে বের
হওয়ার সময় দর্শক আমাকে চিনে ফেলেন। সেই মুহূর্তটি আজও আমার কাছে ভীষণ আবেগের।”
‘প্রিয়তমা’কে নিজের
ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি উল্লেখ করে ইধিকা বলেন, “সত্যি বলতে, ‘প্রিয়তমা’ আমার
জীবনের আশীর্বাদ। এমন গল্প ও চরিত্রে বাংলাদেশের সিনেমায় আবারও অভিনয় করতে চাই। জানি
না, ভবিষ্যতে এমন সুযোগ আবার আসবে কি না।”
বাংলাদেশে ইধিকা পালের অভিনয় নিয়ে দর্শকদের আগ্রহ এখনো তুঙ্গে। তাই ‘প্রিয়তমা’র মতো শক্তিশালী গল্পনির্ভর কোনো সিনেমায় তাকে আবারও দেখতে মুখিয়ে আছেন তার ভক্তরাও।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন