সংবাদ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি : ৬ রেস্তোরাঁকে জরিমানা

প্রতিনিধি, কিশোরগঞ্জ (ভৈরব)
প্রতিনিধি, কিশোরগঞ্জ (ভৈরব)
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি : ৬ রেস্তোরাঁকে জরিমানা
ছবি : সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি খাবার সংরক্ষণের দায়ে ছয়টি রেস্তোরাঁকে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৯ আগস্ট) দুপুরে শহরের বঙ্গবন্ধু সরণি এলাকার ‘নদী বাংলা সেন্টার পয়েন্টে’ এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. এইচ. এম. আজিমুল হক। তাকে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।

আদালত সূত্রে জানা যায়, নদী বাংলা সেন্টার পয়েন্টের চতুর্থ তলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ‘ইউএস বাংলা’র মালিক শরিফুল ইসলামকে ২৫ হাজার টাকা, ‘ওশেন বাইট’-এর মালিক দুর্জয়কে ৫০ হাজার টাকা, ‘ছোট মামা ফুড ভিলেজ’-এর মালিক মাসুদ মিয়াকে ৫০ হাজার টাকা, ‘নরসিংদী ফুড’-এর মালিক মহসিনকে ৫০ হাজার টাকা, ‘ক্রিসপি চিকেন’-এর মালিক আজিজুলকে ৫০ হাজার টাকা এবং ‘নরসিংদী কাবাব’-এর মালিক অপু তালুকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক জানান, ওই রেস্তোরাঁগুলোর খাবার খেয়ে ভোক্তাদের অসুস্থ হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ ছিল। আজ অভিযানে গিয়ে দেখা যায়, ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখা হয়েছে। এছাড়া পচা-বাসি খাবার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। অনেক প্রতিষ্ঠানে কোনো মূল্য তালিকাও ছিল না।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি : ৬ রেস্তোরাঁকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি খাবার সংরক্ষণের দায়ে ছয়টি রেস্তোরাঁকে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৯ আগস্ট) দুপুরে শহরের বঙ্গবন্ধু সরণি এলাকার ‘নদী বাংলা সেন্টার পয়েন্টে’ এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. এইচ. এম. আজিমুল হক। তাকে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।

আদালত সূত্রে জানা যায়, নদী বাংলা সেন্টার পয়েন্টের চতুর্থ তলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ‘ইউএস বাংলা’র মালিক শরিফুল ইসলামকে ২৫ হাজার টাকা, ‘ওশেন বাইট’-এর মালিক দুর্জয়কে ৫০ হাজার টাকা, ‘ছোট মামা ফুড ভিলেজ’-এর মালিক মাসুদ মিয়াকে ৫০ হাজার টাকা, ‘নরসিংদী ফুড’-এর মালিক মহসিনকে ৫০ হাজার টাকা, ‘ক্রিসপি চিকেন’-এর মালিক আজিজুলকে ৫০ হাজার টাকা এবং ‘নরসিংদী কাবাব’-এর মালিক অপু তালুকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক জানান, ওই রেস্তোরাঁগুলোর খাবার খেয়ে ভোক্তাদের অসুস্থ হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ ছিল। আজ অভিযানে গিয়ে দেখা যায়, ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখা হয়েছে। এছাড়া পচা-বাসি খাবার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। অনেক প্রতিষ্ঠানে কোনো মূল্য তালিকাও ছিল না।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত