ইতালির
রোমে কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় আটকে থাকা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি অবশেষে নিরাপদে ঢাকায় এসে পৌঁছেছে। সব
শঙ্কা ও উৎকণ্ঠার অবসান
ঘটিয়ে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরে ফ্লাইটটি সফলভাবে অবতরণ করে।
যাত্রীদের
নিরাপদ প্রত্যাবর্তনের খবর নিশ্চিত করে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ এক বার্তা দিয়েছে।
রোমে
আটকে পড়া বিমানের উদ্ধার
ও অবতরণ নিয়ে বিমানের জনসংযোগ
বিভাগ থেকে জানানো হয়,
"আলহামদুলিল্লাহ, রোম ফ্লাইট অবতরণ
করেছে সেইফলি।"
ঘটনার
বিবরণ থেকে জানা গেছে,
গত শুক্রবার কানাডার টরেন্টো থেকে ঢাকার উদ্দেশে
রওনা হওয়া বিমান বাংলাদেশ
এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটে
হঠাৎ কারিগরি ত্রুটি ধরা পড়ে। বিষয়টি
টের পেয়ে তাৎক্ষণিকভাবে ফ্লাইটটি
ইতালির রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো
বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়
এবং সেটিকে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ রাখা
হয়।
পরবর্তীতে
পরিস্থিতি সামাল দিতে এবং দ্রুত
ত্রুটি সারাতে পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। শনিবার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ প্রকোশলী দল এবং প্রয়োজনীয়
সব খুচরা যন্ত্রাংশ ঢাকা থেকে বিজি-৩০৫ ফ্লাইটে করে
রোমে পাঠানো হয়। প্রকৌশলীদের টানা
পরিশ্রম ও নিবিড় তত্ত্বাবধানে
উড়োজাহাজটির যান্ত্রিক গোলযোগ সফলভাবে দূর করা সম্ভব
হয়। এরপরই ঢাকার উদ্দেশে ডানা মেলে ফ্লাইটটি।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন