সংবাদ

মাদক পাচারের নতুন কৌশলেও শেষরক্ষা হলো না

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৩১ পিএম

মাদক পাচারের নতুন কৌশলেও শেষরক্ষা হলো না
ছবি : সংবাদ

ফরিদপুর শহরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। জব্দ করা এসব মাদকের বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা। শুক্রবার (২৬ জুন) দিবাগত গভীর রাতে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রানা গাজী (৩২)। তিনি সাতক্ষীরার দেবহাটা থানার সখিপুর এলাকার বাসিন্দা। র‍্যাব জানায়, রানা গাজী একজন পেশাদার মাদক কারবারি এবং তিনি অন্য একটি মামলার এজাহারভুক্ত আসামি।

র‍্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাতক্ষীরা-ঢাকা মহাসড়কের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালায় র‍্যাব। তল্লাশিকালে গাড়িটি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং মাদক বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা গাজী জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুর ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৭ জুন ২০২৬

মাদক পাচারের নতুন কৌশলেও শেষরক্ষা হলো না

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত