খুলনার কয়রা উপজেলাসংলগ্ন সুন্দরবনের পশ্চিম বন বিভাগে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাতভর চলা এই অভিযানে শওকত সরদার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া ‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম (৫০) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।
নিহত শওকত সরদার কয়রার মহেশ্বরীপুর এলাকার ইজহার সরদারের ছেলে। তিনি তেঁতুলতলা গুচ্ছগ্রামে বসবাস করতেন। তার মরদেহ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, গোলাগুলিতে শওকত সরদার নামের একজন নিহত হয়েছেন। তবে কার গুলিতে বা কীভাবে তিনি মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সুন্দরবনের তেঁতুলতলার চর গ্রামের বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে গভীর সুন্দরবনের দিক থেকে একের পর এক গুলির শব্দ শোনা যায়। শতাধিক গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। আতঙ্কে নারী-শিশুসহ গ্রামবাসী রাতভর নির্ঘুম কাটান। সকালে এলাকায় কোস্ট গার্ডের সদস্যদের দেখে তারা অভিযানের বিষয়টি নিশ্চিত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরবনের কুখ্যাত ‘ইলিয়াস বাহিনী’র প্রধান মারা যাওয়ার পর তার ভগ্নিপতি রবিউল ইসলাম নতুন করে এই দস্যু দল গঠন করেন। স্থানীয়ভাবে এটি ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিত।
কোস্ট গার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, অভিযানে দস্যু বাহিনীর প্রধান রবিউল ইসলাম ওরফে দুলাভাই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে পুনরায় হেফাজতে নেওয়া হয়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, সুন্দরবনের ময়দাফেসা খাল এলাকায় গোলাগুলির ঘটনাটি ঘটেছে। বর্তমানে ওই এলাকায় কোস্ট গার্ডের সদস্যরা অবস্থান করছেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন অভিযানে রয়েছেন। তিনি ফিরে এলে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।
/

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন