সংবাদ

সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:২৬ পিএম

 সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় প্রায় ৭৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ আইস, এলএসডি, ইয়াবা ও ফেনসিডিল ধ্বংস করল বিজিবি। ছবি : সংবাদ

সাতক্ষীরায় বিভিন্ন সময়ে সীমান্ত এলাকা থেকে জব্দ করা প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ জুন) সকাল ১১টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদক ধ্বংস করা হয়।

‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ, খুলনা সেক্টর কমান্ডার, সাতক্ষীরার পুলিশ সুপার ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

বিজিবি সূত্র জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিভিন্ন অভিযান চালানো হয়। এসব অভিযানে ৪৮ জনকে আটকের পাশাপাশি ১২৬ কোটি ৬৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ছিল, যা আজ আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।

ধ্বংসকৃত মাদকের তালিকায় রয়েছে ৩ হাজার ৭৯১ বোতল মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল, ৪৭ হাজার ২৭০টি ইয়াবা, ৩৩ কেজি গাঁজা, ৮ দশমিক ৫৮ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ৭২ দশমিক ৫০ মিলিগ্রাম এলএসডি। এ ছাড়া বিপুল পরিমাণ অবৈধ ওষুধ, তামাকের গুঁড়া ও বিড়ি-সিগারেট ধ্বংস করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, ‘মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। মাদক একটি সামাজিক মহামারি। এটি নির্মূলে কেবল বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন।’

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৮ জুন ২০২৬

সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত