সংবাদ

ভাঙ্গায় গ্রাম্য আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ৫০

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:২৮ পিএম

ভাঙ্গায় গ্রাম্য আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ৫০
দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়ায় কয়েক গ্রামের মানুষ। ছবি : সংবাদ

ফরিদপুরের ভাঙ্গায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রবিবার (২৮ জুন) সকাল ৯টায় ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুখুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মৌজী মহসরদী গ্রামবাসীর সঙ্গে মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া ও ব্রাহ্মণকান্দাসহ ৫টি গ্রামের বাসিন্দাদের বিরোধ চলছিল। এরই জেরে আজ সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষ থেকে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষের ফলে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা সাড়ে ১০টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনার জেরে এই সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৮ জুন ২০২৬

ভাঙ্গায় গ্রাম্য আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ৫০

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত