সংবাদ

ধনবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় শিক্ষার্থী নিহত

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৩৩ পিএম

ধনবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় শিক্ষার্থী নিহত
টাঙ্গাইলের ধনবাড়ীতে দুর্ঘটনাকবলিত ঘাতক পিকআপ ভ্যানটি। ছবি : সংবাদ

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় সাদিয়া জান্নাত (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নিজবর্ণি খাদ্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া জান্নাত উপজেলার নিজবর্ণি গ্রামের সাইদ বকুলের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজবর্ণি এলাকার পুরাতন থানার সামনে মহাসড়ক পার হচ্ছিল সাদিয়া। এ সময় জামালপুর থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উল্টে যাওয়া পিকআপের নিচ থেকে মরদেহটি উদ্ধার করেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিকী জানান, ঘাতক পিকআপটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৮ জুন ২০২৬

ধনবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় শিক্ষার্থী নিহত

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় সাদিয়া জান্নাত (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নিজবর্ণি খাদ্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া জান্নাত উপজেলার নিজবর্ণি গ্রামের সাইদ বকুলের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজবর্ণি এলাকার পুরাতন থানার সামনে মহাসড়ক পার হচ্ছিল সাদিয়া। এ সময় জামালপুর থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উল্টে যাওয়া পিকআপের নিচ থেকে মরদেহটি উদ্ধার করেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিকী জানান, ঘাতক পিকআপটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত