সংবাদ

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজ গ্রেপ্তার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:১২ পিএম

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজ গ্রেপ্তার

জুলাই আন্দোলনে রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৯ জুন) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহেসানুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এর আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের ইন্সপেক্টর মোহাম্মদ টিপু সুলতান। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুনানিকালে নবী নেওয়াজের আইনজীবী সামসুর রহমান বাদল আদালতে বলেন, সাবেক এই সংসদ সদস্যকে হাইকোর্ট বিভাগ থেকে ইতিমধ্যে রমনা থানার একটি মামলায় জামিন দেওয়া হয়েছে। তিনি যখনই কারামুক্ত হতে যাচ্ছিলেন, ঠিক তখনই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে আরেকটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হলো।

আইনজীবী আরও দাবি করেন, মামলার মূল এজাহারে নবী নেওয়াজের নাম নেই এবং রাজনৈতিকভাবে হয়রানি করতেই তাঁকে জড়ানো হচ্ছে। একই সঙ্গে আসামির শারীরিক অসুস্থতা ও বয়স বিবেচনা করে এই মামলায় গ্রেপ্তার না দেখানোর জন্য আদালতের কাছে প্রার্থনা করেন তিনি।

মামলার নথী অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন সকাল ১১টার দিকে পোশাক শ্রমিক রুবেলসহ কয়েক শ বিক্ষোভকারী আদাবরের রিংরোড এলাকায় একটি প্রতিবাদী মিছিল বের করেন। ওই সময় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গুলিবর্ষণে রুবেল মারাত্মক গুলিবিদ্ধ হন। পরে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার ১৭ দিন পর, ২০২৪ সালের ২২ আগস্ট আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল রাজধানী থেকে সাবেক এমপি নবী নেওয়াজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত