মালয়েশিয়ার সাবাহে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘বিআইআইসিসি ২০২৬’-এর গ্লোবাল রাউন্ডে সর্বোচ্চ গৌরব ‘গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বাংলাদেশ।
বাংলাদেশ ইয়ং সাইন্টিস্টস্ অ্যান্ড ইনোভেটরস্ সোসাইটির (বাইসিস) নেতৃত্বে অংশ নিয়ে বাংলাদেশ দল বিশ্বের ২০টি দেশের ২ হাজার ৭০০টি উদ্ভাবনী প্রকল্প ও ধারণাকে পেছনে ফেলে এই সেরা উদ্ভাবনের স্বীকৃতি ছিনিয়ে আনে।
মালয়েশিয়া ইয়াং সাইন্টিস্ট অর্গানাইজেশন (মাইসো) আয়োজিত এই প্রতিযোগিতায় বাইসিস ইনোভেশন স্পার্ক ২.০ এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশের মোট আটটি দল অংশ নেয়। এর মধ্যে ‘ডেল্টা কগনিশন’ দলের ‘এগ্রোবট’ প্রকল্পটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স ক্যাটাগরিতে স্বর্ণপদক জেতার পাশাপাশি পুরো প্রতিযোগিতার সেরা উদ্ভাবনী প্রকল্প হিসেবে নির্বাচিত হয়।
বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করা এই বিজয়ী দলের চারজন কৃতি সদস্য হলেন: মো. আখতারুজ্জামান ফাহাদ, ইমতিয়াজ হোসেন আকিব, তাকি তাহমিদ সামি এবং ইফতেখার আল আমিন।
জমকালো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের উৎসাহিত করেন ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহর ডেপুটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রোজালাম সারবাতলি, মাইসোর সভাপতি ড. রাজমি বিন আব্দুল রাজ্জাক, ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহর অধ্যাপক ড. মাদইয়া সুন সিং এবং বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়া বাইসিসের সভাপতি মোসাদ্দেক হোসেন।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন