সংবাদ

ক্রেডিট রেটিংয়ে সবার শীর্ষে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম

ক্রেডিট রেটিংয়ে সবার শীর্ষে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স
ছবি : সংগৃহীত

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ মান ‘AAA’ (ট্রিপল এ) অর্জন করেছে। আলফা ক্রেডিট রেটিং পিএলসি কোম্পানিটির ২০২৫ সালের আর্থিক বিবরণী ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এই মান নির্ধারণ করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, দক্ষ ব্যবস্থাপনা, সুদৃঢ় আর্থিক ভিত্তি, পর্যাপ্ত সলভেন্সি মার্জিন (দায় মেটানোর সক্ষমতা), ভালো তারল্য অবস্থা এবং সময়মতো দায় পরিশোধের সক্ষমতার প্রতিফলন এই সর্বোচ্চ রেটিং।

এই অর্জনের জন্য বীমা গ্রাহক, পৃষ্ঠপোষক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা ও পরিচালনা পর্ষদের মূল্যবান সহযোগিতা ও দিকনির্দেশনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কোম্পানি কর্তৃপক্ষ। ভবিষ্যতে সবার সহযোগিতা অব্যাহত থাকলে কোম্পানিটি আরও উন্নতির শিখরে পৌঁছাবে বলে তারা আশা ব্যক্ত করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

ক্রেডিট রেটিংয়ে সবার শীর্ষে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ মান ‘AAA’ (ট্রিপল এ) অর্জন করেছে। আলফা ক্রেডিট রেটিং পিএলসি কোম্পানিটির ২০২৫ সালের আর্থিক বিবরণী ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এই মান নির্ধারণ করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, দক্ষ ব্যবস্থাপনা, সুদৃঢ় আর্থিক ভিত্তি, পর্যাপ্ত সলভেন্সি মার্জিন (দায় মেটানোর সক্ষমতা), ভালো তারল্য অবস্থা এবং সময়মতো দায় পরিশোধের সক্ষমতার প্রতিফলন এই সর্বোচ্চ রেটিং।

এই অর্জনের জন্য বীমা গ্রাহক, পৃষ্ঠপোষক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা ও পরিচালনা পর্ষদের মূল্যবান সহযোগিতা ও দিকনির্দেশনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কোম্পানি কর্তৃপক্ষ। ভবিষ্যতে সবার সহযোগিতা অব্যাহত থাকলে কোম্পানিটি আরও উন্নতির শিখরে পৌঁছাবে বলে তারা আশা ব্যক্ত করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত