সংবাদ

তিন মামলায় জামিন মমতাজের, তবে এখনই মিলছে না মুক্তি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৬:০৮ পিএম

তিন মামলায় জামিন মমতাজের, তবে এখনই মিলছে না মুক্তি

দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল শুনানি শেষে এই আদেশ দেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে জানা গেছে। আদালতে মমতাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, সারা হোসেন ও আইনজীবী খায়রুন্নেসা এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।
​আদেশের পর আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, "শিল্পী মমতাজকে দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় রুল যথাযথ ঘোষণা করে জামিন দিয়েছেন হাইকোর্ট।"
মামলার সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি আরও বলেন, "তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। যে তিন মামলায় আজ জামিন হয়েছে, তার মধ্যে দুটি মানিকগঞ্জের, অন্যটি কোতোয়ালি থানার। এর আগে তিনটি মামলায় মাননীয় হাইকোর্ট থেকে তাকে জামিন দেওয়া হয়েছিল। ওই জামিন আদেশের বিরুদ্ধে সরকার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে যায়। সেখানে একটিতে জামিন বহাল থাকে, বাকি দুটোর জামিন স্থগিত করে রুল শুনানির নির্দেশ দেওয়া হয়। আজ অন্য তিনটি মামলায় রুল শুনানি করে আদালত জামিনের আদেশ দিয়েছেন।"
​এর আগে নিম্ন আদালতে জামিন না পেয়ে আশুলিয়া থানায় করা একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা এবং মিরপুর মডেল থানায় করা একটি হত্যা মামলায় হাইকোর্টে আবেদন করেছিলেন মমতাজ। গত ১৫ জুন হাইকোর্ট তাকে অন্তর্বর্তী জামিন দিলেও রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করে। পরবর্তীতে গত ২১ জুন চেম্বার আদালতে আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় তার জামিন বহাল থাকলেও, ২২ জুন অপর দুটি হত্যা মামলার জামিন স্থগিত করে দেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করে পুলিশ। চার দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয় এবং তখন থেকেই তিনি কারাবন্দি আছেন।
উল্লেখ্য, লোকগানের এই জনপ্রিয় শিল্পী ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের এবং ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

তিন মামলায় জামিন মমতাজের, তবে এখনই মিলছে না মুক্তি

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত