সংবাদ

প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা, আটক ২

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৫২ পিএম

প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা, আটক ২
ছবি : সংবাদ

চাঁদপুরের মতলব উত্তরে রাস্তার পাশ থেকে একটি বাছুর প্রাইভেটকারে তুলে পালানোর সময় দুই যুবককে আটক করেছে জনতা। রোববার (২৯ জুন) দুপুরে উপজেলার ছেংগারচর পৌরসভার দেওয়ানজীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। সাহসী এক অটোরিকশাচালকের তৎপরতায় চোরচক্রের এই পরিকল্পনা ভেস্তে যায়।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার বেলাল ও বিল্লাল। এ সময় তাদের ব্যবহৃত সাদা রঙের প্রাইভেট কারটি জব্দ এবং গাড়ি থেকে জীবিত অবস্থায় বাছুরটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানজীকান্দি গ্রামের আমান উল্ল্যার একটি বাছুর রাস্তার পাশে ঘাস খাচ্ছিল। এ সময় একটি প্রাইভেট কারে করে আসা দুই যুবক বাছুরটিকে জোরপূর্বক গাড়িতে তুলে দ্রুত পালানোর চেষ্টা করে। ঘটনাটি দেখে ফেলেন অটোরিকশাচালক হাবিবুল্লাহ। তিনি বাধা দিলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। হাবিবুল্লাহর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ধাওয়া করে প্রাইভেট কারসহ দুই যুবককে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।

বাছুরটির মালিক আমান উল্ল্যা বলেন, ‘রাস্তার পাশে বাছুরটি বাঁধা ছিল। প্রাইভেট কারে করে এটি চুরি করে নিয়ে যাচ্ছিল। এলাকার মানুষ না থাকলে হয়তো বাছুরটি আর ফিরে পেতাম না।’

খবর পেয়ে মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যান। পুলিশ জানায়, চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি পুলিশের হেফাজতে রয়েছে।

মতলব উত্তর থানার পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা, আটক ২

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত