সংবাদ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৪৮ এএম

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ এই চূড়ান্ত রায় দেন। আদালতের এই রায়ের ফলে আসলাম চৌধুরীর বিজয়ী হওয়ার ফলাফল আর গেজেট আকারে প্রকাশ করা যাবে না এবং তিনি সংসদ সদস্য হিসেবে শপথও নিতে পারবেন না।

এর আগে, গত ১৫ জুন এই মামলার দীর্ঘ শুনানি শেষে রায়ের জন্য আজকের দিনটি (৩০ জুন) ধার্য করেছিলেন আপিল বিভাগ।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

অন্যদিকে, বিএনপি নেতা আসলাম চৌধুরীর পক্ষে আইনি লড়াই লড়েন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

মনোনয়ন বৈধতা: আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির সুনির্দিষ্ট অভিযোগ ছিল। তবে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।

হাইকোর্ট ও ব্যাংকের রিট: নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট দায়ের করে। কিন্তু হাইকোর্ট সেই রিট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগের দ্বারস্থ হয়।

জামায়াত প্রার্থীর লিভ টু আপিল: একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ওই আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী আপিল বিভাগে 'লিভ টু আপিল' (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন।

নির্বাচনে অংশ ও ফলাফল স্থগিত: গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। এর ফলে তিনি গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান। তবে আদালত স্পষ্ট জানিয়ে দেন— আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনের ভোটের ফলাফল স্থগিত থাকবে এবং তা প্রকাশ করা যাবে না।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। কিন্তু আপিল বিভাগের পূর্ববর্তী নিষেধাজ্ঞার কারণে নির্বাচন কমিশন তার বিজয়ী হওয়ার আনুষ্ঠানিক ফলাফল বা গেজেট প্রকাশ করতে পারেনি। আজ আপিল বিভাগের চূড়ান্ত রায়ে তার প্রার্থিতাই বাতিল হয়ে গেল।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত