চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় একটি গুদাম থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা।
বুধবার (১ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শহরের পুরান বাজার ১ নম্বর ঘাট সংলগ্ন একটি গুদামে যৌথ অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও উপজেলা মৎস্য দপ্তর। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। এ সময় গুদামের দায়িত্বে থাকা মুকুল নামের এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, অভিযানে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে মঙ্গলবার (৩০ জুন) রাতে জব্দ করা এসব জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তা ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
\

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন