সংবাদ

তীর ব্র্যান্ডের নকল ভূষি, ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৩:০৭ পিএম

তীর ব্র্যান্ডের নকল ভূষি, ব্যবসায়ীকে জরিমানা
চুয়াডাঙ্গার জীবননগরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে ‘তীর’ ব্র্যান্ডের নাম ব্যবহার করে গমের ভূষি তৈরি ও বাজারজাত করার দায়ে শাহীন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অবৈধভাবে ভূষি তৈরি ও বাজারজাত করার অপরাধে মো. সাইফুল হকের মালিকানাধীন ‘মেসার্স শাহীন ট্রেডার্স’কে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনি জানান, অভিযানে ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মানহীন পণ্য ও বীজ বিক্রি থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জীবননগর থানা-পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

তীর ব্র্যান্ডের নকল ভূষি, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে ‘তীর’ ব্র্যান্ডের নাম ব্যবহার করে গমের ভূষি তৈরি ও বাজারজাত করার দায়ে শাহীন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অবৈধভাবে ভূষি তৈরি ও বাজারজাত করার অপরাধে মো. সাইফুল হকের মালিকানাধীন ‘মেসার্স শাহীন ট্রেডার্স’কে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনি জানান, অভিযানে ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মানহীন পণ্য ও বীজ বিক্রি থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জীবননগর থানা-পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত