সংবাদ

হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৭১৯

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম

হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৭১৯
ছবি: সংগৃহীত

হামে শিশুমৃত্যু কমছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১৯ জনে। বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬২৬ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৩ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৭১৯।

সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৮৫ হাজার ৫০৯ জন।

এ সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১৬৭ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১২ হাজার ১৩২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪০৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ২০০, বরিশালে ১২২ ও সিলেটে ৬৯ জনের সন্ধান পাওয়া গেছে।

জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৬১৬ জনকে টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০৩ শতাংশ। বিভাগগুলোর মধ্যে শুধু সিলেটে কভারেজ ৯৯ শতাংশ, অন্য সব বিভাগে লক্ষ্যমাত্রা শতভাগ বা তার বেশি অর্জিত হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৭১৯

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত