নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি রেস্টুরেন্ট সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই রেস্টুরেন্টের মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১জুলাই) সকালে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, নাগরিয়াকান্দি বিনোদন পার্ক এলাকায় বেশ কিছু রেস্টুরেন্টে বিনোদনের নামে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে–এমন তথ্যের ভিত্তিতে নরসিংদী মডেল থানা-পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা ও সহায়তা করার অপরাধ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় রেস্টুরেন্টের মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
ইউএনও আসমা জাহান সরকার জানান, জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। সামাজিক পরিবেশ রক্ষায় জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
/

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন