সংবাদ

মধুপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবি

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম

মধুপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবি
হাতে হাত ধরে প্রতিবাদে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। ছবি : সংবাদ

টাঙ্গাইলের মধুপুরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক প্রতিবেশীর বিচার দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার (১ জুলাই) সকালে উপজেলার মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েক শ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্কুল, মাদ্রাসা ও বাড়িতে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত শাহ আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ভুক্তভোগী শিশুটির মা সাবিনা বেগম অভিযোগ করে বলেন, বুধবার সকালে তিনি ও তার স্বামী বাড়িতে খাবার খাচ্ছিলেন। এ সময় পাশের ঘরে তার মেয়ে স্কুলের পোশাক পরছিল। এই সুযোগে প্রতিবেশী শাহ আলম ঘরে ঢুকে শিশুটিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। মেয়ের চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিষমারা গ্রামের নজরুল ইসলাম, মেছের আলী, সাবিনা বেগম, রেনু বেগম, সাহিদা বেগম,জাহানারা বেগম, হলুদিয়া গ্রামের মিন্টু মিয়া এবং বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন।

নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক ঘটনাটি আমাকে জানিয়েছেন। বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

\

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

মধুপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

টাঙ্গাইলের মধুপুরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক প্রতিবেশীর বিচার দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার (১ জুলাই) সকালে উপজেলার মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েক শ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্কুল, মাদ্রাসা ও বাড়িতে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত শাহ আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ভুক্তভোগী শিশুটির মা সাবিনা বেগম অভিযোগ করে বলেন, বুধবার সকালে তিনি ও তার স্বামী বাড়িতে খাবার খাচ্ছিলেন। এ সময় পাশের ঘরে তার মেয়ে স্কুলের পোশাক পরছিল। এই সুযোগে প্রতিবেশী শাহ আলম ঘরে ঢুকে শিশুটিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। মেয়ের চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিষমারা গ্রামের নজরুল ইসলাম, মেছের আলী, সাবিনা বেগম, রেনু বেগম, সাহিদা বেগম,জাহানারা বেগম, হলুদিয়া গ্রামের মিন্টু মিয়া এবং বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন।

নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক ঘটনাটি আমাকে জানিয়েছেন। বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

\

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত