সংবাদ

জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল: দুর্নীতি প্রমাণ হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ১০:৪৩ এএম

জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল: দুর্নীতি প্রমাণ হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগের ঘটনায় কোনো বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তা বা কর্মচারীর দুর্নীতি বা অসদুপায় অবলম্বনের বিষয় তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (২ জুলাই) গ্রাহকদের অতিরিক্ত বিলের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং লোডশেডিং পরিস্থিতি পর্যালোচনায় বিদ্যুৎ বিভাগের এক মতবিনিময় ও পর্যালোচনা সভায় এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, সারাদেশের জেলা প্রশাসক (ডিসি) এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির কর্মকর্তারা অংশ নেন।
​সভায় জানানো হয়, সারাদেশে উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক জুন মাসে অতিরিক্ত বিল পেয়েছেন বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ উঠে এসেছে।
সভায় বিদ্যুৎ সচিব জেলা প্রশাসকদের কাছে অতিরিক্ত বিল সংক্রান্ত কোনো অভিযোগ এসেছে কি না জানতে চাইলে তারা জানান, এ ধরনের উল্লেখযোগ্য কোনো অভিযোগ তারা পাননি। তবে মাঠপর্যায়ে কোনো ভুলত্রুটি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে আলোচনা করা হয়।
​সভায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, "বিল সংক্রান্ত গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য এরই মধ্যে সব বিতরণ সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। করণিক বা প্রযুক্তিগত কারণে কোনো ভুল হয়ে থাকলে তা দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি অভিযোগগুলো দ্রুত তদন্ত করে নিষ্পত্তি এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোকে কড়া নির্দেশনা দেন।
​বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগের দ্রুত সমাধানে গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থার কার্যালয় অথবা হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। গ্রাহকদের সেবার জন্য কেন্দ্রীয় সেবা ১৬৯৯৯ সহ বিভিন্ন বিতরণ সংস্থার নিজস্ব হটলাইন নম্বরগুলো চালু রয়েছে। এছাড়া সভায় জেলা পর্যায়ে রুফটপ সৌরবিদ্যুৎ চালুর অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
জেলা প্রশাসকেরা সরকারের নির্দেশনার আলোকে কাজ করতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, "জনদুর্ভোগ কমাতে আমরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করব।"

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল: দুর্নীতি প্রমাণ হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত