ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কর্মকর্তাদের বদলি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে বদলি করে আইসিটি বিভাগে পাঠানো হয়েছে।
একই সঙ্গে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল আমিন হোসাইনকে গোয়েন্দা রমনা জোনে এবং লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু সাঈদকে মোহাম্মদপুর জোনে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এ এম ফজল-ই-খুদাকে গোয়েন্দা পল্লবী জোনে এবং অর্থ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনে বদলি করা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে এইচআরডি বিভাগের ট্রেনিং শাখায় পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন