উত্তেজনশীলদের জন্য(এটি পড়া উচিত প্রত্যেক তরুণীর) তুমি আমাকে চুপচাপ থাকতে বল,কেননা আমার অভিমত অনেক কমিয়ে দেয় আমারই সৌন্দর্য|কিন্তু আমি পেটের আগুনে ˆতরি নই যে আমাকে সহজে নেভানো যাবে| আমি তো নির্মিত নই জিহ্বার লঘুত্বেও যাতে আমাকে সহজে গিলে খাওয়া যেতে পারে| ভারীভাবে আমি ˆতরি; অর্ধেক রেশমে আর আধেক ব্লেডে,যা ভোলা কঠিন, কিন্তু মনে রাখাও সহজ নয়| যদি কখনো তোমার মনে হয় যে নিজেকে সম্পূর্ণ করার জন্য কোনো পুরুষের প্রয়োজন কখনো নিজের কোনো খালি স্থান পূরণের দরকারে পেতেচাই না তোমাকে| আমি নিজে থেকেই চাই রে পরিপূর্ণ হতে; সম্পূর্ণত একেবারে| সমগ্র শহর আমি আলোকিত করতে পারি;চাইতে পারি তোমাকে তখন| কেননা দুজনে মিলে এতেআগুন লাগিয়ে দিতে পারি| যারা প্রত্যাখ্যাত বোধ করেন তাদের জন্যআমি শিল্পকর্মে পরিপূর্ণ এক জাদুঘর; অথচ তোমার চোখ ছিল বন্ধ| সদয় হওএতো সহজে কী করে নিয়ত সদয় তুমি মানুষের প্রতি? জিজ্ঞেস করে সে| আমি উত্তর দেওয়ার সাথে সাথে দুধ আর মধু আমারই দু’ঠোঁট থেকে ঝরে পড়ে| লোকেরা আমার প্রতি যেহেতু সদয় নয়| পানি হওআমি পানিজীবন দেওয়ার জন্য যথেষ্ট নরম, আবার ডুবাতে তাকে যথেষ্ট কঠিন| মিল্ক অ্যান্ড হানি এবং দ্য সান অ্যান্ড হার ফ্লাওয়ার্স থেকে: ০৪. আমরা সবাই জন্মি অতীব সুন্দর| সর্ববৃহৎ ট্র্যাজেডি হলো এ বিশ্বাসে অবিচল থাকা যে আমরা তা নই| ০৮.সুস্থির জীবনাবস্থা কেমন জানি না|যখন আমি দুঃখী কাঁদি না, উথলে উঠি; যখন আমি খুশি হাসি না, উজ্জ্বল হয়ে উঠি; যখন আমি রেগে যাই চিৎকার করি না, জ্বলে উঠি| এই চরম অনুভূতির ভালো দিক হলো যখন আমি ভালোবাসি তাদের দিই ডানা| কিন্তু হয়তো তেমন ভালো কিছু নয় সেটা; কারণ নিয়ত তারা চলে যেতে চায়| আর আমাকে দেখলে বুঝবে যখন আমার হৃদয় ভাঙে আমি শোক করি না, চূর্ণবিচূর্ণ হয়ে যাই| কবি পরিচিতি : রুপি কৌর (পাঞ্জাবি তরুণী: জন্ম ৪ অক্টোবর ১৯৯২) একজন ইন্ডিয়ান-কানাডিয়ান কবি, চিত্রকর, ফটোগ্রাফার এবং লেখক| ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণকারী কৌর অল্প বয়সে তার পরিবারের সাথে কানাডায় চলে যান| তিনি ২০০৯ সালে কবিতা আবৃত্তি শুরু করেন এবং ইনস্টাগ্রামে খ্যাতি অর্জন করেন| অবশেষে তার তিনটি কাব্যগ্রন্থের মাধ্যমে একজন জনপ্রিয় কবি হয়ে ওঠেন| ২০১৫ সালের মার্চ মাসে, কৌর ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন যেগুলোতে তার পোশাক এবং বিছানার চাদরে রজ¯^লার দাগ দেখা যায়| ছবিগুলো কানাডার অন্টারিও প্রদেশের ওয়াটারলুতে অবস্থিত ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের একটি ভিজুয়্যাল রেটোরিক কোর্সের অংশ হিসেবে তোলা হয়েছিল| ইনস্টাগ্রাম ছবিগুলো সরিয়ে দেয়, যার প্রতিক্রিয়ায় কৌর সংস্থাটির এই পদক্ষেপের সমালোচনা করে একটি ভাইরাল পোস্ট লেখেন| এই ঘটনার ফলে কৌরের কবিতা আরও জনপ্রিয়তা লাভ করে| রুপি কৌর ‘ইনস্টাপোয়েট্রি’ ˆশলীর অগ্রদূত হিসেবে বিবেচিত| মিল্ক অ্যান্ড হানি’র সাফল্যের পর, কৌরের দ্বিতীয় ও তৃতীয় কাব্যগ্রন্থ যথাক্রমে দ্য সান অ্যান্ড হার ফ্লাওয়ার্স (২০১৭) ও হোম বডি (২০২০) প্রকাশিত হয়| (উইকিপিডিয়া) এখানে প্রথম দুটি কাব্যগ্রন্থের কয়েকটি কবিতা অনূদিত হলো| —অনুবাদক