নির্মাণকাজের সময় ভুল করে ফাইবার অপটিক লাইন কেটে ফেলায় যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সামরিকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অ্যামট্রাকের একটি নির্মাণকাজের সময় একটি ফাইবার অপটিক লাইন কেটে যায়। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় ধরনের যোগাযোগ বিঘ্ন তৈরি হয়।দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর ও ফিলাডেলফিয়ায় ফ্লাইট চলাচল আবার শুরু হয়। তবে নিউয়ার্ক ও জেএফকে বিমানবন্দরে তখনও ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।ডাফি বলেন, নিউ জার্সিতে অ্যামট্রাকের একটি নির্মাণকাজের দল ভুল করে একটি ফাইবার অপটিক লাইন কেটে ফেলায় টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে উত্তর-পূর্বাঞ্চলে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় এফএএ।ফ্লাইট ট্র্যাকিং প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে নিউয়ার্ক বিমানবন্দরে ১৬৮টি ফ্লাইট বাতিল এবং ৯৭টি বিলম্বিত হয়। একই সময়ে ফিলাডেলফিয়া বিমানবন্দরে ৬৩টি ফ্লাইট বাতিল ও ১৮৯টি ফ্লাইট বিলম্বিত হয়।এফএএর প্রধান ব্রায়ান বেডফোর্ড জানান, বিমান চলাচলে বিঘ্নের পেছনে দুটি সমস্যা ছিল। প্রথমে মূল টেলিযোগাযোগ লাইনে সমস্যা দেখা দেয়। পরে জানা যায়, বিকল্প হিসেবে রাখা ফাইবার লাইনটিও বিচ্ছিন্ন হয়ে গেছে। নির্মাণকাজের কারণে বিকল্প লাইনে তৈরি এই বিচ্ছিন্নতাকে বড় ধরনের বিপর্য ় হিসেবে উল্লেখ করেন তিনি। মূল ব্যবস্থা দ্রুত সচল করার চেষ্টা চলছে। তবে বিকল্প ফাইবার লাইন মেরামতে প্রায় ১৩ ঘণ্টা সময় লাগতে পারে।পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রের পুরোনো অবকাঠামো আধুনিকায়নে আরও বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। ভবিষ্যতে অবকাঠামোগত সমস্যার কারণে যাতে গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা ব্যাহত না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।