সংবাদ
সংবাদ

‘১৬ ডিসেম্বর’ ফিরতে চান হাসিনা, ‘বাস্তবতা ভিন্ন’ বলছে সরকার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম

‘১৬ ডিসেম্বর’ ফিরতে চান হাসিনা, ‘বাস্তবতা ভিন্ন’ বলছে সরকার
ছ‌বি: সংগৃ‌হিত

  • হাতকড়া পরিয়ে দেশে আনার কথা বললেন হুমায়ুন কবির
  • আলোচনা হবে ভারতের সঙ্গে: জাহেদ উর রহমান
  • আইনগত প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়া হবে: খন্দকার আব্দুল মুক্তাদির
  • দেশে ফেরার ঘোষণা ‘পলিটিক্যাল স্টান্ট’: শামা ওবায়েদ
  • ‘উন্মাদনা’, বললেন আমিনুল ইসলাম

দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন বাংলাদেশে ফিরতে চান। তার একজন মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

শেখ হাসিনার মুখপাত্র বার্তা সংস্থাটিকে বলেছেন, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা।

প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই ফিরতে হবে। তার ভাষায়, ‘শুধুমাত্র হাতকড়া পরিয়েই দেশে আনা যেতে পারে শেখ হাসিনাকে।’ শেখ হাসিনার জন্য ‘এয়ারক্রাফট পাঠানোর আবেদন’কে নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বিজয় দিবসে শেখ হাসিনার ফেরার ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, এ বিষয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে। ডিসেম্বর মাস ঘিরে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্ক অবস্থানের কথাও জানিয়েছেন তিনি। শেখ হাসিনার ফিরে আসার ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ বিএনপি সরকার ও দলের উচ্চ পর্যায়ের আরও অনেকে।

শিক্ষার্থী-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশত্যাগ করে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে তিনি ভারতেই আছেন। কয়েক মাস আগে তিনি গণমাধ্যমের বরাতে জানান যে ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন। তবে ওই সময় তারিখ ঘোষণা করা হয়নি। এবারই প্রথম তার ফেরার কোনো তারিখ সামনে এলো।

এদিকে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরা নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের রাজনীতিতে সংঘাত-সহিংসতা এবং উত্তেজনা চলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠপর্যায়ে নিজেদের উপস্থিতি জানান দিতে বিভিন্ন জেলা, বিশেষ করে গোপালগঞ্জে ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো কর্মসূচি পালন করছে। জবাবে সরকারের পক্ষ থেকেও সহিংসতা দমনে নানা পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন

বিজয় দিবসের দিন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে মঙ্গলবার সকালে প্রতিবেদনটি প্রকাশ করে রয়টার্স। প্রতিবেদনটিতে সৈয়দ মোজাম্মেল আলীকে শেখ হাসিনার মুখপাত্র হিসেবে উল্লেখ করে তার বরাতে শেখ হাসিনার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হয়। প্রতিবেদনে বলা হয় যে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর এবারই প্রথম তার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হল। শেখ হাসিনা যে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট চেয়েছেন সেটিও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া, তিনি বাংলাদেশ সরকারের কাছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তার প্রত্যাবর্তনের ব্যবস্থা করার জন্যও অনুরোধ জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শেখ হাসিনার মুখপাত্র এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, ‘যেহেতু শেখ হাসিনাকে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তিনি এখন তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য বিমান পরিবহনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।’

হাতকড়া পরিয়ে

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আগে থেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা তৈরি করেছে। মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনাকে শুধুমাত্র কঠোর নজরদারির মধ্য দিয়ে হাতকড়া পরিয়েই দেশে আনা যেতে পারে। মনের জ্বালায় পয়সা দিয়ে, হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে কিন্তু রিয়ালিটি আর ডিজায়ার দুই জিনিস।’

সকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘একজন সন্ত্রাসীর কখনোই ফেরার অনুমতি থাকে না, তিনি সাধারণ কোনো যাত্রী নন।’

‘সন্ত্রাসী’ বলতে তিনি কাকে বুঝিয়েছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘টেরোরিস্ট তো একজনই, আওয়ামী টেরোরিজম। বাংলাদেশের মানুষ টেরোরিজম তো এক জায়গা থেকেই দেখে, আওয়ামী টেরোরিজম - স্পন্সরড বাই হাসিনা, আপা ফ্রম দিল্লি।’

আলোচনা ভারতের সঙ্গে

১৬ ডিসেম্বর শেখ হাসিনার আসতে চাওয়া নিয়ে মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন রাখেন সাংবাদিকরা। জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার। তিনি আরও জানান, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো উপায়ে; এ বিষয়ে আলোচনা শেখ হাসিনার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে হবে।

সীমান্তে নানক-নাছিম

চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পশ্চিমবঙ্গে অবস্থান করা একাধিক আওয়ামী লীগ নেতা সম্প্রতি স্থানীয় কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি বাংলাদেশে প্রবেশের একটা চেষ্টা শুরু হয়েছে। শুধু শেখ হাসিনা নন, দলের অনেক নেতাই তার সঙ্গে প্রবেশের কথা ভাবছেন।

বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা যায়, গত রোববার আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ আরও কয়েকজন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে এসেছিলেন।

ভারতের পশ্চিমবঙ্গে উত্তর ২৪ পরগনার মহকুমা বনগাঁ সদরের পরে পেট্রাপোল স্থলবন্দরের দিকে এগোতে ডান দিকে ইমিগ্রেশন সেন্টার। সেখানে নিরাপত্তাকর্মীসহ অভিবাসনবিষয়ক কর্মীরা বসেন। এই সেন্টারে রোববার দুপুরে ঘণ্টা দুয়েক ছিলেন আওয়ামী লীগ নেতারা। ভারতের এই ইমিগ্রেশন সেন্টারের বিপরীতেই বাংলাদেশে বেনাপোল ইমিগ্রেশন, যেটি যশোর সীমান্তে অবস্থিত।

সতর্ক বিজিবি

এদিকে, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, অনুপ্রবেশ ঠেকাতেই সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। কোনো অভিযুক্ত আসামি দেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদেরকে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা হবে। তথ্য উপদেষ্টা বলেন, ‘যেহেতু আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বিদেশে পালিয়ে আছে, তাদের বিরুদ্ধে যেহেতু মামলা আছে, ডিসেম্বর ঘিরে কোনো অভিযুক্ত আসামি দেশে অনুপ্রবেশ করতে চাইলে তাদেরকে যাতে গ্রেপ্তার করা যায় এ কারণেই বিজিবির সতর্কতা।’

উন্মাদনা

শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণা এবং বিমান চেয়ে বিবৃতি দেওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একজন পলাতক আসামির পক্ষে আরেকজনের এয়ারক্রাফট চাওয়ার ঘটনাটি পৃথিবীতে বিরল।’ এছাড়া আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হবে কি না এ নিয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, ‘একজন প্রতিমন্ত্রী আমাদের কাছে আবেদন করেছেন, এ বিষয়ে তদন্ত চলছে। আওয়ামী লীগ যদি নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করে, তাহলে বিচারের মাধ্যমে এই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বা ট্রাইব্যুনাল বাধ্য হবে।’

এই দেশেরই নাগরিক

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তারা (বিএনপি) চান গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত দেশে ফিরে আসেন। মন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘এত দেরি করবেন কেন? আগে আসলে সমস্যা কী? কেন ১৬ ডিসেম্বরেই আসবেন?’ মঙ্গলবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে মতবিনিময় ও পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘শেখ হাসিনা তো এ দেশেরই নাগরিক। তিনি এ দেশেই ছিলেন। তিনি গেলেন কেন, এই প্রশ্নটা তাকে করা উচিত। গেলেন তো সারা দেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে। আমরা চাই শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুক। তিনি এই দেশেরই নাগরিক। আইনগতভাবে তার যে প্রাপ্য রয়েছে, বিচারের মাধ্যমে সেই প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়া হবে।’

পলিটিক্যাল স্টান্ট

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে ‘পলিটিক্যাল স্টান্ট (রাজনৈতিক চমক বা প্রচারণামূলক কৌশল)’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে।

শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন দাবি করে শামা ওবায়েদ বলেন, ‘সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু করেছে তারা। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় ইজ ভেরি ক্লিয়ার। উনি ফিরে এলে অ্যারেস্ট হয়ে জেলে যাবে এবং ল উইল টেক ইটস কোর্স (আইন তার নিজস্ব গতিতে চলবে)।’

প্রতিমন্ত্রী শামা আরও বলেন, বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে কোনো ব্যক্তি দণ্ডিত ও দোষী সাব্যস্ত হলে সরকার তাকে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা এ ধরনের কোনো নথি দিতে বাধ্য নয়। এ ক্ষেত্রে সংবিধানের ব্যত্যয় ঘটবে না বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‘১৬ ডিসেম্বর’ ফিরতে চান হাসিনা, ‘বাস্তবতা ভিন্ন’ বলছে সরকার

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত