সংবাদ
সংবাদ

রূপপুরের চাঞ্চল্যকর ‘বালিশকাণ্ড’ মামলা গায়েবের চেষ্টা

হাবিবুর রহমান স্বপন, পাবনা
হাবিবুর রহমান স্বপন, পাবনা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

রূপপুরের চাঞ্চল্যকর ‘বালিশকাণ্ড’ মামলা গায়েবের চেষ্টা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ পকল্পের আলোচিত বালিশকাণ্ডের মামলা ধামাচাপা দেওয়ার পাঁয়তারা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ পকল্পের আলোচিত বালিশ কাণ্ডের মামলা ধামাচাপা দেওয়ার পাঁয়তারা করছে দুবৃত্তচক্র।  রূপপুর পরমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আলোচিত বালিশকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের মধ্যে অর্ধেকেরও বেশি বিদেশে পলিয়ে গেছে। ২০১৯ সালের ১২ ডিসেম্বর জামিন আদেশ দেওয়ার সময় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আদেশ দেন আসামিরা যেন বিদেশে যেতে না পারে। এই মামলার আসামি দুইজন ঠিকাদার এবং ১৩ জন প্রকৌশলী বিগত ৭ বছর যাবৎ জামিনে আছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি বালিশের এ রকম অবিশ্বাস্য দাম শুনে সিএজি’কে বলেছেন, “এই দামি বালিশের একটি জাদুঘরে রাখা উচিত।” গত মে মাসে অনুষ্ঠিত পুলিশ কর্মকর্তাদের সম্মেলনেও প্রধানমন্ত্রী বালিশকাণ্ডের মহা-দুর্নীতির কথা আবারও বলেন।

বালিশসহ রূপপুর আবাসিক ভবনের জন্য বিভিন্ন আসবাবপত্রের জন্য মোট বরাদ্দ দেয়া হয় ১৬৯ কোটি টাকা। দুদক জানিয়েছে, পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম ও অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পের আসবাব ও অন্যান্য সামগ্রী অস্বাভাবিক দামে কেনা দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করা হয়।

এর জন্য দুর্নীতি দমন কমিশন দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করে। এর অন্য দু’জন সদস্য হলেন, সহকারী পরিচালক মো. আতিকুর রহমান ও উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ। তাদের অনুসন্ধানের ওপর ভিত্তি করে মামলার অনুমোদন দেয় দুদক।

এই অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালের ১২ ডিসেম্বর সেগুনবাগিচার গণপূর্তের সদর দপ্তর থেকে পুলিশ ১৩ জন প্রকৌশলীসহ দুইজন ঠিকাদারকে গ্রেপ্তার করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে। আদালত তাদের সকলের জামিন না মঞ্জুর করে হাজতে পাঠান। গ্রেপ্তারকৃত আসামি যেন বিদেশে না যেতে পারে তাতেও নিষেধাজ্ঞা দেন আদালত।

কারাগারে পাঠানো ১৩ জন আসামি হলেন, গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, তিন উপবিভাগীয় প্রকৌশলী তাহাজ্জুদ হোসেন, আহমেদ সাজ্জাদ খান ও মোস্তফা কামাল; উপসহকারী প্রকৌশলী আবু সাইদ, জাহিদুল হক, শফিকুল ইসলাম ও রওশন আলী এবং সহকারী প্রকৌশলী সুমন কুমার নন্দী, মোর্শেদ তারেক ও আমিনুল ইসলাম। ঠিকাদার দু’জন হলেন, সাজিন কনস্ট্রাকশনের মালিক শাহাদাত হোসেন ও মজিদ এন্ড সন্স কনস্ট্রাকশনের মালিক আসিফ হোসেন।

অনুসন্ধান দলের প্রতিবেদনে বলা হয়, রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের জন্য ১৬৯ কোটি টাকার কেনাকাটায় পদে পদে দুর্নীতি হয়েছে। এতে বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের কেন্দ্রীয় ও জোন ভিত্তিক যে কেনাকাটা হয়ে থাকে, তার বার্ষিক একটি পরিকল্পনা বা নীতিমালা থাকে। সে ক্ষেত্রে ৩০ কোটি টাকার নিচে কোনাকাটা হলে কেন্দ্রীয় কার্যালয়ের অনুমোদন লাগে না, স্থানীয় পর্যায়েই করা যায়। এর সুযোগ নিয়ে ১৬৯ কোটি টাকার কাজ ৬ টি ভাগ করা হয়। ফলে প্রতিটি কাজের মূল্য ৩০ কোটি টাকার নিচে হওয়ায় মন্ত্রণালয়ের অনুমতি বা অনুমোদনের প্রয়োজন পড়েনি।

রূপপুর পরমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বালিশ কেনা নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। প্রকল্পে সর্বোচ্চ ৯০ হাজার টাকা দিয়েও বালিশ কেনা হয়েছিল। আর সর্বনিম্ন দামে বালিশ কেনা হয়েছিল ৬ হাজার ৯৫৭ টাকায়। মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র বলছে, এই প্রকল্পে মোট ৪ হাজার ৭০২ টি বালিশ কেনা হয়েছিল। যার মধ্যে ৮৯ হাজার ৯০০ টাকা দামে কেনা হয় ৬০টি বালিশ। ২০ হাজার টাকা করে কেনা হয়েছিল ৬৬০টি। আর প্রতিটি ১০ হাজার টাকার বেশি দামে কেনা হয় ১২০টি।

রূপপুর প্রকল্প নিরীক্ষা করে সিএজি দপ্তর বলছে, রূপপুর প্রকল্পে ২০টি ভবন তৈরিতে নানা অনিয়মের মাধ্যমে প্রায় ২৯৫ কোটি টাকা লুটপাট করা হয়েছে। এর মধ্যে এই প্রকল্পে ৪ হাজার ৭০২টি বালিশের দাম ছিল ১ কোটি ৪৮ লাখ টাকা। অথচ কেনা হয়েছিল ৫ কোটি ৪১ লাখ টাকায়। অতিরিক্ত দামে বালিশ কিনতে গিয়ে সরকারের ৩ কোটি ৯২ লাখ টাকা আর্থিক ক্ষতি করা হয়েছে।

এই টাকা লুটপাটে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে অতিরিক্ত যে টাকা নেওয়া হয়েছে, সেগুলো আদায় করা আবশ্যক বলে অভিমত দেওয়া হয়েছে সিএজি প্রতিবেদনে।

সিএজি প্রতিবেদনে দেখা যায়, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বালিশ, কাভার, মালামাল ওঠানামা এবং বিভিন্ন ফ্লোরে পৌঁছানোসহ প্রতিটি বালিশের জন্য ব্যয় প্রস্তাব করেছিলেন, ৯ হাজার ৩০৭ টাকা। অর্থাৎ প্রতিটি বালিশের জন্য ৬ হাজার ১৫০ টাকা বেশি ধরা হয়েছিল।

পরে এই বালিশ কেনায় আরও অনিয়ম ঘটে। ঠিকাদারকে সুবিধা দিতেই যোগসাজশ করে অতিরিক্ত দামে বালিশ কোনা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, নিরীক্ষার সময় এসব বিষয়ে জবাব চাওয়া হলে কোন উত্তর দেননি সংশ্লিষ্টরা। ‘সাজিন কনস্ট্রাকশন লিমিটেড’ ও ‘মজিদ এন্ড সন্স কনস্ট্রাকশন লিমিটেড’ নামের দু’টি প্রতিষ্ঠান বালিশসহ বিভিন্ন আসবাব অতিরিক্ত দামে কেনাকাটা করে প্রায় চার কোটি টাকা হাতিয়ে নেয়। 

সাজিন কনস্টাকশনের মালিক শাহাদাত হোসেন ২০২০ সালের ২৭ আগস্ট জামিনে মুক্তি পায়। এরপর উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানকে গণপূর্ত অধিদপ্তর আরও কাজ দেয়। এরমধ্যে উল্লেখযোগ্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবন নির্মাণ। এই কাজটি প্রায় সাড়ে পাঁচশ’ কোটি টাকার।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পরিচালক ইফতাখারুজ্জামান বলেন, রূপপুর প্রকল্পে যে সাগর চুরি কাণ্ড হয়েছে, সেটা আগেও বলা হয়েছিল। এখন যেহেতু সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে, তাই ঠিকাদার ও কর্মকর্তাসহ যাদের যোগসাজশে দুর্নীতি হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কেবল জরিমানা করলেই হবে না; তাদের কাছ থেকে ওই অর্থ উদ্ধারের বিষয়টিও নিশ্চত করতে হবে।

এ ব্যাপারে দুদকের সচিব মো. সাইদুর রহমান খানকে বারবার ফোন ও ক্ষুদে বার্তা দেওয়া হলেও গত সাত দিন অতিবাহিত হলেও তিনি কোন উত্তর দেননি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রূপপুরের চাঞ্চল্যকর ‘বালিশকাণ্ড’ মামলা গায়েবের চেষ্টা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত