সংবাদ
সংবাদ

ইরানে দ্রুত হামলার চাপ নেতানিয়াহুর, সিদ্ধান্তহীনতায় ট্রাম্প


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

ইরানে দ্রুত হামলার চাপ নেতানিয়াহুর, সিদ্ধান্তহীনতায় ট্রাম্প

​ইরানে ‘যত দ্রুত সম্ভব’ হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে এ বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহুর চাপের মুখে ইরানে হামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি ট্রাম্প।

আল-জাজিরা ও চায়না ডেইলির প্রতি‌বেদন অনুযা‌য়ী, ইসরায়েলের চ্যানেল ১২ র‌বিবার (২২ নভেম্বর) জানিয়েছে, গত সপ্তাহে শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন যে, ইরানের ওপর ইসরায়েলের কোনো হামলা লেবানন, সিরিয়া ও গাজাকে জড়িয়ে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে নেতানিয়াহু এবং শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে এই সতর্কবার্তা দেওয়া হয়। ওই সময় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছিল ইসরায়েল।

​প্রতিবেদনে আরও বলা হয়েছে, সামরিক গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে যে, ইসরায়েলের কোনো হামলা লেবানন, সিরিয়া ও গাজাসহ ‘একাধিক ফ্রন্টে’ সংঘাত ছড়িয়ে দিতে পারে।

​অন্যদিকে, ইসরায়েলের বিরোধী দলীয় নেতা আভিগদোর লিবারম্যান সম্প্রতি দাবি করেছেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা অনুমোদন ছাড়াই এককভাবে হামলা চালিয়ে বসতে পারেন।

তার কথায়, এই মুহূর্তে ইসরায়েলের যে কোনো হামলা হবে ‘অযৌক্তিক এবং সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


ইরানে দ্রুত হামলার চাপ নেতানিয়াহুর, সিদ্ধান্তহীনতায় ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

​ইরানে ‘যত দ্রুত সম্ভব’ হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে এ বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহুর চাপের মুখে ইরানে হামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি ট্রাম্প।

আল-জাজিরা ও চায়না ডেইলির প্রতি‌বেদন অনুযা‌য়ী, ইসরায়েলের চ্যানেল ১২ র‌বিবার (২২ নভেম্বর) জানিয়েছে, গত সপ্তাহে শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন যে, ইরানের ওপর ইসরায়েলের কোনো হামলা লেবানন, সিরিয়া ও গাজাকে জড়িয়ে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে নেতানিয়াহু এবং শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে এই সতর্কবার্তা দেওয়া হয়। ওই সময় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছিল ইসরায়েল।

​প্রতিবেদনে আরও বলা হয়েছে, সামরিক গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে যে, ইসরায়েলের কোনো হামলা লেবানন, সিরিয়া ও গাজাসহ ‘একাধিক ফ্রন্টে’ সংঘাত ছড়িয়ে দিতে পারে।

​অন্যদিকে, ইসরায়েলের বিরোধী দলীয় নেতা আভিগদোর লিবারম্যান সম্প্রতি দাবি করেছেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা অনুমোদন ছাড়াই এককভাবে হামলা চালিয়ে বসতে পারেন।

তার কথায়, এই মুহূর্তে ইসরায়েলের যে কোনো হামলা হবে ‘অযৌক্তিক এবং সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত