সংবাদ
সংবাদ

একনেকের বৈঠক শুরু, অনুমোদনের জন্য উঠছে ১৪ প্রকল্প

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ এএম

একনেকের বৈঠক শুরু, অনুমোদনের জন্য উঠছে ১৪ প্রকল্প
ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে বৈঠক শুরু হয়েছে। এটি এখনো চলছে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে অনুমোদনের জন্য ১৪টি প্রকল্প তোলা হবে। এর মধ্যে নতুন চারটি, বাকি ১০টি সংশোধিত প্রকল্প।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচ্যসূচির শুরুতেই আছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দুটি প্রকল্প: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (প্রথম সংশোধন) এবং খুলনার পাইকগাছায় কৃষি কলেজ স্থাপন (দ্বিতীয় সংশোধন)।

স্বাস্থ্য, সমাজকল্যাণ ও সংস্কৃতি

স্বাস্থ্যসেবা বিভাগের দুটি প্রকল্পের একটি আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্‌রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন (দ্বিতীয় সংশোধন)। অন্যটিতে আছে যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধন)।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্পটি চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণের প্রকল্পও আছে।

গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ ও সড়ক

স্থানীয় সরকার বিভাগ আনছে পাবনা জেলা এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের দুটি প্রকল্প। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ সংশোধন প্রস্তাব উপস্থাপন করবে।

বিদ্যুৎ বিভাগের দুটি প্রকল্পের একটি ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়ানো। অন্যটি চট্টগ্রাম ও সিলেট বিভাগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানো।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবটি বরিশাল (দিনারেরপুল)-লক্ষ্মীপাশা-দুমকি সড়কের ২৭তম কিলোমিটারে পাণ্ডব-পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধন।

পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত সাত প্রকল্প

এ ছাড়া পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত সাতটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হবে। এর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো চট্টগ্রাম মহানগরের বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন ও বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প।

কৃষি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্যাকিং হাউসে থাকা উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানের পরীক্ষাগারে রূপান্তরের প্রকল্পও এই তালিকায় আছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ এবং দেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন।

তালিকার বাকি দুটি প্রকল্প স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ শক্তিশালীকরণ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ভান্ডারিয়া, পিরোজপুর স্থাপন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

একনেকের বৈঠক শুরু, অনুমোদনের জন্য উঠছে ১৪ প্রকল্প

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত