সংবাদ

চুরির জবাব দিলেন ফুলের সুবাস দিয়ে

প্রকাশ : ০৪ জুন ২০২৬

ফরিদপুরের সদরপুরে বাবার কবরের ফুলগাছ চুরি হওয়ার পর অভিনব প্রতিশোধ নিলেন শামীম আহমেদ! পুরো গ্রামকে তিনি উপহার দিয়েছেন ১৫০০ ফুলগাছ, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল। চুরির জবাবে মানুষ সাধারণত ক্ষোভে ফেটে পড়ে, কিন্তু শামীম প্রমাণ করলেন ভালোবাসা দিয়েও অপরাধের জবাব দেওয়া যায়। পূর্ব শ্যামপুর গ্রামের ৫০০টি বাড়ির সামনে নিজের খরচে হাসনাহেনা, কামিনী আর শিউলী গাছ রোপণ করেছেন তিনি। কেমন ছিল এই ফুলের প্রতিশোধের গল্প? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।