ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ট্রেনের বিলম্ব, বাড়তি ভাড়া আর নানা ভোগান্তি সঙ্গী করেই রাজধানীতে ফিরছেন যাত্রীরা। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে এবার ঢাকায় ফেরার পালা। স্টেশনে ট্রেন এসে দাঁড়াতেই যাত্রীদের হুড়োহুড়ি আর ব্যাগ-লাগেজ নিয়ে ব্যস্ততা চোখে পড়ার মতো। যাত্রীদের অভিযোগ, মোহনগঞ্জ থেকে আসা একটি ট্রেনে সময় লেগেছে ৮ ঘণ্টারও বেশি। এছাড়া অতিরিক্ত দামে টিকিট কেনা এবং স্টেশনের ভাঙা চেয়ার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। আগামী শনিবার পর্যন্ত এই ফেরার প্রবণতা থাকবে বলে ধারণা করা হচ্ছে।