সংবাদ

একটি রহস্যময় কল, উপেক্ষায় ঘটে গেল দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬

রাজধানীর শাহআলী সুপার মার্কেটে চাঞ্চল্যকর ২৬০ ভরি স্বর্ণ লুটের ঘটনা! নিরাপত্তাকর্মীরাই যখন ডাকাত, তখন নিরাপত্তা কোথায়? জেলখানায় বসে এই ডাকাতির পরিকল্পনা কীভাবে হলো, জানুন বিস্তারিত। সম্প্রতি শাহআলী সুপার মার্কেটের হোসেন জুয়েলার্স ও আল রাজ্জাক জুয়েলার্স থেকে প্রায় ২৬০ ভরি স্বর্ণ লুট করেছে মার্কেটের নিজস্ব নিরাপত্তাকর্মীরাই। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সহকর্মীকে চেতনানাশক খাইয়ে এবং ক্যামেরার তার কেটে এই চু*রির ঘটনা ঘটানো হয়। আশ্চর্যের বিষয় হলো, এই ডাকাতির বিষয়ে আগে থেকেই একটি রহস্যময় ফোনকলে সতর্ক করা হয়েছিল। পুরো ঘটনার পেছনের মাস্টারপ্ল্যান এবং কল রেকর্ডের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।