সংবাদ

আমবাগান থেকে গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর সাপাহারে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রুবেল হক ওই গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি গোয়ালা ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রুবেল বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে গ্রামের আবদুল বাকির আমবাগানে রুবেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দেওয়া হয়।সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমবাগান থেকে গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার