সংবাদ

নারী ফুটবল তারকাদের লড়াই_এ মাঠে নামছে ঢাকা ও ঠাকুরগাঁও

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৯ পিএম

নারী ফুটবল তারকাদের লড়াই_এ মাঠে নামছে ঢাকা ও ঠাকুরগাঁও
‘প্রমীলা ফুটবল প্রীতি ম্যাচ-২০২৬’ উপলক্ষে মুখোমুখি হচ্ছে ঢাকা জেলা দল ও ঠাকুরগাঁও জেলা দল।

নারী ফুটবলের তারকা খেলোয়াড়দের নৈপুণ্য দেখতে উৎসবের আমেজে মেতেছে নওগাঁর সাপাহার। ‘প্রমীলা ফুটবল প্রীতি ম্যাচ-২০২৬’ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বহুল আলোচিত নারী ফুটবলারদের অংশগ্রহণে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মুখোমুখি হচ্ছে ঢাকা জেলা দল ও ঠাকুরগাঁও জেলা দল।

জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বিকেল তিনটায় সাপাহার পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শুরু হবে এই প্রতীক্ষিত প্রীতি ম্যাচ। দুই দলের হয়ে সুমনা, জবা, তারা, হিরা, ঈসিতা ও রোজিনা শাহনাজের মতো পরিচিত নারী ফুটবল তারকারা মাঠে বল পায়ে জাদু দেখাবেন।

মাঠের লড়াইয়ে দুই দলের খেলোয়াড়দের গতি, কৌশল ও ক্রীড়ানৈপুণ্য উপভোগ করতে মুখিয়ে আছেন স্থানীয় দর্শকরা। আয়োজকদের প্রত্যাশা, জাতীয় তারকাদের অংশগ্রহণে জমজমাট এই ম্যাচ সাপাহারের ক্রীড়াঙ্গনে এক নতুন মাত্রা যোগ করবে।

খেলা উপভোগ করতে আজ সকাল আটটা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। সাধারণ প্রবেশ টিকিটের মূল্য ৫০ টাকা এবং চেয়ারে বসে খেলা দেখার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের। এতে সভাপতিত্ব করবেন জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা শাখার সভাপতি স্বপন কুজুর।

আয়োজকরা জানান, এই প্রীতি ম্যাচের মূল লক্ষ্য নারী ফুটবলের প্রসার ঘটানো, নারী খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়াতে উৎসাহিত করা। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নারী ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি ও নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলার প্রত্যাশাও রয়েছে তাদের।

খেলাধুলার মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এ আয়োজন সাপাহার ও আশপাশের এলাকার মানুষের জন্য এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জমজমাট এই ফুটবল লড়াই উপভোগ করতে ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নারী ফুটবল তারকাদের লড়াই_এ মাঠে নামছে ঢাকা ও ঠাকুরগাঁও

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত