নওগাঁর সাপাহারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মদনশিং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ১৮৫টি দল গান, নৃত্য ও লোকজ পরিবেশনায় অংশ নেয়। দিনভর চলা এই আয়োজনে পুরো মাঠ পরিণত হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়।
জাতীয় আদিবাসী পরিষদ, সাপাহার উপজেলা শাখার উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। দিনভর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক নানা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
প্রকৃতি, কৃষি ও সম্প্রদায়ের কল্যাণ কামনার মধ্য দিয়ে পালিত কারাম উৎসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক আয়োজন। আয়োজকেরা জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই সংস্কৃতিচর্চা কেবল নিজস্ব পরিচয় ধরে রাখতেই সাহায্য করে না, বরং তরুণ সমাজকে শেকড়ের সন্ধানে উদ্বুদ্ধ করে এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করে।
জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা শাখার সভাপতি স্বপন কুজুরের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী ফরিদা বেগম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, এলজিইডি কর্মকর্তা তাহাজ্জদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহসভাপতি আব্দুর রহিমসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
উৎসবের সমাপনী পর্বে অংশগ্রহণকারী প্রতিটি দলকে উৎসাহিত করার পাশাপাশি বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন