সংবাদ

ভোলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিনিধি, ভোলা
প্রতিনিধি, ভোলা
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম

ভোলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
জেলা ও দায়রা জজ আদালত, ভোলা। ছবি : সংগৃহিত

ভোলার বোরহানউদ্দিনে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মোস্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মোক্তার হোসেনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া এলাকায়।

মামলার বিবরণ থেকে জানা যায়, শ্যালিকাকে উত্ত্যক্ত করা নিয়ে ২০১৯ সালের ৩০ জুন মোক্তার হোসেন ও তার স্ত্রী আফজুন বেগমের মধ্যে ঝগড়া হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আফজুন বেগমকে শ্বাসরোধে হত্যা করেন মোক্তার। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তৈয়বুর রহমান জানান, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফরিদুর রহমান বলেন, “এই হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষদর্শী নেই। আমরা ন্যায়বিচারের স্বার্থে উচ্চ আদালতে আপিল করব।”

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ভোলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

ভোলার বোরহানউদ্দিনে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মোস্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মোক্তার হোসেনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া এলাকায়।

মামলার বিবরণ থেকে জানা যায়, শ্যালিকাকে উত্ত্যক্ত করা নিয়ে ২০১৯ সালের ৩০ জুন মোক্তার হোসেন ও তার স্ত্রী আফজুন বেগমের মধ্যে ঝগড়া হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আফজুন বেগমকে শ্বাসরোধে হত্যা করেন মোক্তার। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তৈয়বুর রহমান জানান, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফরিদুর রহমান বলেন, “এই হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষদর্শী নেই। আমরা ন্যায়বিচারের স্বার্থে উচ্চ আদালতে আপিল করব।”

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত