সংবাদ

মাদারীপুরে বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম

মাদারীপুরে বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিবচর। ছবি : সংবাদ

মাদারীপুরের শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কের মোড়লকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী বিথি আক্তার নীলপরি (৩৫) এবং একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা (৮)। বিথি ও আয়শা সম্পর্কে চাচি ও ভাতিজি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে আত্মীয়ের বিয়েবাড়িতে যাচ্ছিলেন বিথি ও আয়শাসহ কয়েকজন। পথে মোড়লকান্দি এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিথি ও আয়শার মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ৩ জন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আহমেদ আসিফ জানান, হাসপাতালে আনার আগেই ২ জনের মৃত্যু হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মাদারীপুরে বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

মাদারীপুরের শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কের মোড়লকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী বিথি আক্তার নীলপরি (৩৫) এবং একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা (৮)। বিথি ও আয়শা সম্পর্কে চাচি ও ভাতিজি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে আত্মীয়ের বিয়েবাড়িতে যাচ্ছিলেন বিথি ও আয়শাসহ কয়েকজন। পথে মোড়লকান্দি এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিথি ও আয়শার মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ৩ জন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আহমেদ আসিফ জানান, হাসপাতালে আনার আগেই ২ জনের মৃত্যু হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত