সংবাদ

টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১৬

প্রতিনিধি, গাজীপুর
প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৪:৪১ পিএম

টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১৬
টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১৬ জন। ছবি: সংবাদ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে পুলিশের এক বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানা এলাকায় অপরাধ দমনে পরিচালিত এই অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদা, লোহার পাইপ ও চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১২২টি ইয়াবাসহ ১ জন এবং মাদক সেবন ও অন্যান্য অপরাধে জড়িত থাকায় আরও ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, বিশেষ অভিযানে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১৬

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর টঙ্গীতে পুলিশের এক বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানা এলাকায় অপরাধ দমনে পরিচালিত এই অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদা, লোহার পাইপ ও চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১২২টি ইয়াবাসহ ১ জন এবং মাদক সেবন ও অন্যান্য অপরাধে জড়িত থাকায় আরও ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, বিশেষ অভিযানে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

\ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত