বিগত সরকারের নেওয়া বেশ কিছু অপরিপক্ব ও অপরিকল্পিত প্রকল্প বর্তমানের পরিকল্পিত উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।
তিনি বলেন, "বিগত দিনের সরকারগুলো অনেক ক্ষেত্রে বেশ কিছু অপরিপক্ব প্রকল্প নিয়েছে। এগুলো গিলতেও পারছি না, ফেলতেও পারছি না।"
শুক্রবার (৩ জুলাই) নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে সরকার সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে মূল সড়ক, রেললাইন, ট্রেন ও স্টেশনসহ সামগ্রিক যাত্রীসেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।
বর্তমান সরকারের কাজের গতি ও জনকল্যাণমুখী ভাবনার কথা উল্লেখ করে হাবিবুর রশীদ বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান চান জনগণ যেন সহজে সেবা পান। এই সরকারের মাত্র চার মাস হয়েছে। এরই মধ্যে আপনারা দেখছেন এই সরকারের গতি ব্যাপক। এই সরকার হিংসার বশবর্তী হয়ে কোনো ধরনের কাজ করছে না অর্থাৎ যে কাজ করলে জনগণ ভালো থাকবে, অল্প সময়ে অধিক মানুষ সুফল ভোগ করবে সরকার সে অনুযায়ী কাজ করছে।"
সরকারের এই উন্নয়ন যাত্রায় নেত্রকোনার যোগাযোগ ব্যবস্থা নিয়েও একাধিক পরিকল্পনার কথা জানান তিনি।
নেত্রকোনার স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গৃহীত পদক্ষেপের বিবরণ দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, "নেত্রকোনা জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের কিছু কাজ চলমান রয়েছে, আবার কিছু পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।"
তিনি জানান, রেলপথে যোগাযোগের সুবিধার্থে ঢাকা-মোহনগঞ্জ রুটে আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, বন্ধ হয়ে যাওয়া কম্পিউটার ট্রেনটি পুনরায় চালু এবং চল্লিশা ও হিরনপুরসহ বন্ধ থাকা কয়েকটি রেল স্টেশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে জরাজীর্ণ স্টেশন সংস্কার ও জারিয়া থেকে বিরিশিরি পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সড়কপথের ক্ষেত্রে রাজুর বাজার থেকে বিরিশিরি সড়কের ঢেউটুকোন এলাকায় কংস নদের উপর সেতু, দুর্গাপুরে সোমেশ্বরী ও কলমাকান্দায় মহাদেও নদে সেতুসহ কিছু সড়ক নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। এছাড়া সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মহাপরিচালক মো. খালেদ কনক, পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস এবং জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন