সংবাদ

এলপিজির পর ধাপে ধাপে কমবে জ্বালানির দাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম

এলপিজির পর ধাপে ধাপে কমবে জ্বালানির দাম

বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম তাৎক্ষণিকভাবে কমিয়েছে এবং সুযোগ বুঝে ধাপে ধাপে সব ধরনের জ্বালানির দামও কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজে জেলা পল্লী বিদ্যুৎ সমিতি ও বাপবিবোর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
​বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, "এলপিজি গ্যাসের ৯৮ ভাগই আমদানি করতে হয়, যা পুরোপুরি বেসরকারি খাত নির্ভর। মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, এতে আমাদের মা-বোনদের সংসার চালাতে কষ্ট করতে হয়েছে। তবে যখনই বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, তখনই আমরা দাম কমিয়ে সমন্বয় করেছি।"
তিনি আশা প্রকাশ করে আরও বলেন, "আশা করি, রাতারাতি বড় মূল্যসমন্বয় হয়েছে। যখনই সুযোগ হবে তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে।"
​এদিকে সাম্প্রতিক সময়ে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং নিয়ে দেশজুড়ে তৈরি হওয়া জনভোগান্তি প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী।
তীব্র গরমে নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, "এ তপ্ত গ্রীষ্মে বিদ্যুতের সার্ভিস নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগ কাজ করছে। কয়েক জায়গায় বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ উঠেছে, আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার করেছি। সেখানে যোগাযোগ করে সমাধান করার নির্দেশনা দিয়েছি।"
সাধারণ মানুষকে সেবা নিশ্চিত করতে তিনি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক হওয়ার কড়া নির্দেশনা দেন।
​মতবিনিময় সভায় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, শুক্রবার সকালে যশোর উপ-শহর এলাকায় সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে একটি বিশেষ পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এক হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

এলপিজির পর ধাপে ধাপে কমবে জ্বালানির দাম

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত