সংবাদ

সাগর উত্তাল: উপকূলে ফিরল শত শত ট্রলার

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৬:২১ পিএম

সাগর উত্তাল: উপকূলে ফিরল শত শত ট্রলার
ইলিশ ধরতে গিয়ে বিপাকে হাজারো জেলে। ছবি : সংবাদ

বঙ্গোপসাগর উত্তাল থাকায় ইলিশ ধরতে গিয়ে উপকূলে ফিরে আসতে বাধ্য হয়েছেন কয়েক হাজার জেলে। দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে নামলেও বৈরী আবহাওয়ার কারণে কয়েক শ ট্রলার এখন সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন নদ-নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছে। এতে ভরা মৌসুমে ইলিশ আহরণ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জেলে ও ট্রলার মালিকেরা জানিয়েছেন, গত ২ দিন ধরে সাগরে প্রবল বাতাস ও বড় বড় ঢেউয়ের কারণে ট্রলার নিয়ে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে। ফলে সুন্দরবনের মেহেরআলী, আলোরকোল, ভেদাখালী এবং উপকূলের রায়েন্দা, মহিপুর, খেপুপাড়া ও পাথরঘাটার বিভিন্ন খালে জেলেরা অলস সময় কাটাচ্ছেন।

বাগেরহাটের বগা এলাকার ফিশিংবোট মাঝি নজরুল ইসলাম বলেন, "সাগরে গত ২ দিন ধরে প্রবল পূবালী বাতাস বইছে। বড় বড় ঢেউয়ের কারণে ট্রলার স্থির রাখা যাচ্ছে না। বাধ্য হয়ে আমরা সুন্দরবনের ভেদাখালী খালে আশ্রয় নিয়েছি।"

শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, দীর্ঘ অবরোধ শেষে জেলেরা অনেক আশা নিয়ে সাগরে গিয়েছিলেন। কিন্তু শুরুতেই দুর্যোগের কবলে পড়ায় তারা বড় ধরনের লোকসানের মুখে পড়ার আশঙ্কায় আছেন। সাগরে এখন আবহাওয়া অত্যন্ত প্রতিকূল।

বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, কয়েক শ ট্রলার এখন উপকূলের নদী ও খালে নোঙর করে আছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা পুনরায় সাগরে যেতে পারবেন না।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সাগর উত্তাল: উপকূলে ফিরল শত শত ট্রলার

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত