সংবাদ

নতুন ভোটার হওয়ার সময় বাড়ল ৩১ জুলাই পর্যন্ত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম

নতুন ভোটার হওয়ার সময় বাড়ল ৩১ জুলাই পর্যন্ত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন ভোটার হওয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগের নির্ধারিত সময় ৩০ জুন থেকে বাড়িয়ে এই সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। এর ফলে জুলাইয়ের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন এই চার ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের জন্য আলাদা চারটি প্রাথমিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করেছে ইসি। চলতি মাসেই এই রোডম্যাপ চূড়ান্ত করে ঘোষণা করার কথা রয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, ‘নতুন ভোটার হওয়ার সময়সীমা আগে ৩০ জুন পর্যন্ত ছিল। আমরা সেটি বাড়িয়ে ৩১ জুলাই করেছি। আমরা যদি অক্টোবরে স্থানীয় সরকারের ভোট করি, তবে এই সময় বাড়াতে কোনো অসুবিধা নেই।’

নির্বাচন কমিশনার আরও জানান, কর্মকর্তারা একটি কর্মপরিকল্পনা (চার্ট) জমা দিয়েছেন, যেখানে কোন কাজ কখন সম্পন্ন করতে হবে তার বিস্তারিত উল্লেখ আছে। তিনি বলেন, ‘৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের আমরা তালিকায় যুক্ত করতে পারব। তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে ভোটার বাড়লে সেই আনুপাতিক হারে ভোটকেন্দ্রের সংখ্যাও বাড়াতে হবে। এ বিষয়ে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।’

ইসি সচিবালয় সূত্র জানায়, ভোটার তালিকা আইনের কিছু প্রশাসনিক পরিবর্তনের কারণে এই বাড়তি সময় দেওয়া সম্ভব হয়েছে। অক্টোবরে ভোট গ্রহণের লক্ষ্য নিয়ে কমিশন তাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতেই পরবর্তী সময়ে ভোটকেন্দ্রের বিন্যাস ও অন্যান্য নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নতুন ভোটার হওয়ার সময় বাড়ল ৩১ জুলাই পর্যন্ত

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত