বান্দরবানের দুর্গম পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)-এর একটি যৌথ গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গত ২৮ জুন বান্দরবান রিজিয়নের আওতাধীন রেতলাং পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেএনএ ও ইউপিডিএফ-মূল সদস্যদের অবস্থানের খবর পেয়ে সেনাবাহিনীর একটি আভিযানিক দল ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীরা আস্তানা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ওই এলাকায় বর্তমানে সেনাবাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
আইএসপিআর জানায়, আভিযানিক নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অভিযান শেষ হলে এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে। একই সঙ্গে এই অভিযান নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার না ছড়ানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
/

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন